যুক্তরাষ্ট্রের দাবি, বছরে বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
চীনের রাজধানী বেইজিং সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক থেকে কোন দেশ কী পেল, সে বিষয়ে নানা জল্পনা চলছিল। এর মধ্যেই বৈঠক-পরবর্তী নতুন বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে প্রতিবছর কমপক্ষে এক হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের কৃষিপণ্য কিনবে চীন। ২০২৮ সাল পর্যন্ত এই ক্রয় চুক্তি বহাল থাকবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। হোয়াইট হাউস জানায়, গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-শি বৈঠকে চীন যুক্তরাষ্ট্র থেকে যে আট কোটি ৭০ লাখ টন সয়াবিন কেনার প্রতিশ্রুতি দিয়েছিল, তা নতুন এই চু...