শেখ হাসিনাকে সুযোগ দেওয়ায় ভারতের নিন্দায় জামায়াত
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দিল্লীতে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক নিয়মনীতি এবং কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটি তাই ভারতের নিন্দা করেছে। আজ শুক্রবার বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক এবং দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু শেখ হাসিনার মতো একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি দিল্লীতে বসে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে ল...