চট্টগ্রামে সহকারী হাইকমিশন থেকে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার লাশ উদ্ধার
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে ভারতের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হাইকমিশনের সহকারী সিকিউরিটি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নগরের খুলশী এলাকায় অবস্থিত হাইকমিশনে কিভাবে নরেন ধরের মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশ উদ্ধারে দায়িত্ব পালন করা খুলশী থানার এসআই এনামুল হক বলেন, ‘লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। এখন ব্যস্ত আছি, পরে কথা বলব।’ খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম ব...