জাবিতে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় মহাসড়ক অবরোধ জাকসুর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। আজ সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জাকসুর নেতারা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ‘জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার মতো ন্যক্কারজনক ঘটনার প্রায় দেড় শ ঘণ্টা পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও নীরব ভূমিকা পালন করছে। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কা...