চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন আয়োজন করতে আনুমানিক সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে। বৃহস্পতিবার সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন তাদের বাজেট দিয়েছে এবং প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অন্তবির্ভাগের সম্মতি ও স্থানীয় সরকার মিলে এখনো ঠিক হয়নি কোন স্তরের নির্বাচন আগে ও কোনটি পরে হবে।...