প্রেমের টানে ফুলবাড়ীতে চীনা যুবক
অনলাইন অ্যাপসের মাধ্যমে পরিচয়ের পর মোরশেদা বেগম নামে বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। আদালতের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন হওয়ায় বর্তমানে কুড়িগ্রামের ফুলবা‌ড়ী উপজেলায় অবস্থান করছেন তারা। এলাকার মেয়েকে চীনা নাগরিক বিয়ে করে শ্বশুরবাড়িতে আসার খবর ছড়িয়ে পড়ায় রোববার উৎসুক জনতা ভিড় করেছেন উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে। জানা গেছে, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর কালিয়াটারি গ্রামের মৃত মোফাজ্জল ও সাহেরা বেগম দম্পতির মেয়ে মোরশেদা বেগমের সঙ্গে চীনা যুবকের সঙ্গে সাম্প্রতিক সময়ে অনলাইন অ্যাপসের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে আনহংওয়েই (৩৯) নামে...