চিকিৎসা বিজ্ঞানে গবেষকদের ভূমিকা অপরিসীম: অধ্যাপক ডা. এম এ ফায়েজ
জমকালো আয়োজনে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে কলেজের শিক্ষক ও গবেষকদের মধ্য থেকে আবেদনের প্রেক্ষিতে সাতজনকে পাঁচ লাখ টাকা করে গবেষণা অনুদান প্রদান করা হয়। আজ শনিবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সার্ভিসের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট মেডিকেল বিজ্ঞানী, প্রথিতযশা আন্তর্জাতিক গবেষক অধ্যাপক ডা. এম এ ফায়েজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির সাবেক ডিন অধ্যাপক মো. আমির হোসেন। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গবেষণা সেলের চেয়ারম্যান অধ্যাপক ডা. ম...