১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৬ বছরে সাড়ে চার হাজারের বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয়েছে। ৭শ’র বেশি মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের স্বজনরা আজও তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ফেরার প্রতীক্ষায় কাঁদেন। এছাড়া কেবল বিএনপি করার অপরাধে ৬০ লাখের বেশি মানুষকে মিথ্যা ও গায়েবি মামলার আসামি করা হয়েছে। মৃত ব্যক্তি থেকে শুরু করে হজে থাকা ব্যক্তিকেও বোমাবাজি বা ডাকাতির মামলায় জড়ানো হয়েছিল। বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি...