বিমানবন্দরের নিরাপত্তা আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ সরকারের
বেসামরিক বিমান চলাচলের সার্বিক নিরাপত্তাসহ দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা-ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে উচ্চ পর্যায়ের গোয়েন্দাসহ বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি নিশ্চিত করতে ১৭ সদস্য বিশিষ্ট একটি জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এতে প্রতিমন্ত্রীকে সহ-সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্যকে (নিরাপত্তা) সদস্যসচিব করা হয়েছে। প্রকল্প...