যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা ছাড়া উপায় ছিল না: ড. আনিসুজ্জামান চৌধুরী
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তিকে ‘ভূরাজনৈতিক বাস্তবতা’ উল্লেখ করে সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, সে সময় চুক্তিটি করা ছাড়া কার্যত আর কোনো উপায় ছিল না। রোববার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত ‘উন্নয়ন কৌশল ও নীতিগত স্বাধীনতা: বাংলাদেশের উন্নয়ন পথপরিক্রমা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআইয়ের চেয়ারম্যান ড. জাইদি সাত্তার। এতে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রসঙ্গ তুলে ড. আনিসুজ্...