ককরোচ পার্টি ক্রোধ ও হাস্যরসের দেয়াল ভেঙ্গে দিয়েছে
গত ২৫ জুলাই শনিবার নরেন্দ্র মোদির সরকার থেকে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার একদিন পর সোমবার লেখক ও অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রায়ের সাক্ষাৎকার নেয় ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য স্ক্রল’। দিল্লির যন্তর মন্তর, যেখানে ৩৬ দিন ধরে হাজার হাজার তরুণ অবস্থান করছিলেন, সেখানেই হাঁটতে হাঁটতে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সুপ্রিয়া শর্মা। স্ক্রল ডট ইন থেকে সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক স্ক্রল: আপনি গত সপ্তাহে একটি লেখা লিখেছিলেন, যেখানে বলেছিলেন প্রথমে আপনি ককরোচ জনতা পার্টি নিয়ে সন্দিহান ছিলেন, কিন্তু পরে ধারণা বদলে যায়। অরুন্ধতী রায়: হ্যাঁ, আমি সন্দিহান ছিলাম। কার...