সংখ্যাতত্ত্বের গোড়াপত্তন (পর্ব-৫) | গণিত ইশকুল
গণনা থেকে যে গণিতের উৎপত্তি, সেই গণনা কে কবে শুরু করেছিল, তার ইতিহাস আমাদের জানা নেই। এমনকি শূন্য আবিষ্কারের ক্ষেত্রে মূল অবদান কার, সেটাও জানা যায়নি। বেশি বড় আর বিস্তৃত হলে যেটা হয় আরকি! তবে এটা যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মৌলিক আবিষ্কার, তা আজ আর অস্বীকার করার উপায় নেই।