রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান রাজপথে ছাত্র-জনতা
আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের হত্যাযজ্ঞে ছত্রভঙ্গ ছাত্র-জনতা এক সপ্তাহ রাজপথে নামতে না পারলেও মৃত্যু ভয় উপেক্ষা করে ২০২৪ সালের ২৯ জুলাই ফের নামে। জুলাইয়ে হতাহতদের স্মরণে আওয়ামী লীগ সরকার যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল, তা প্রত্যাখ্যান করে শুরু হয় বিক্ষোভ। চব্বিশের ১৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। ফলে সেই সময়ে নারকীয় হত্যাযজ্ঞের অনেক তথ্য, ছবি, ভিডিও চাপা ছিল। ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালুর পর, কোটি কোটি মানুষের কাছে পৌঁছে ভয়াবহ বর্বরতার তথ্য প্রমাণ। তা থেকে সৃষ্ট ক্ষোভেই মানুষ ২৯ জুলাই আবার রাজপথে নামে। গণগ্রেপ্তারের মধ্যে কারফিউ ভেঙে বিক্ষোভ চলে। ...