গুলিয়াখালী সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে ভেসে গেলেন পর্যটক
‎চট্টগ্রাম সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্রসৈকতে সাঁতার কাটতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে গেল এক পর্যটক। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন। নিখোঁজ পর্যটক হলো মো. রিফাত শেখ (১৬)। সে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের ছেলে ও গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ‎ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বন্ধুদের সঙ্গে রিফাত গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে আসে। একপর্যায়ে তারা গুলিয়াখালী খালের শেষ মাথায় সাঁতার কাটতে নামে। এ সময় তারা ডুবে যেতে থ...