জাতিসংঘের সাধারণ পরিষদকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে ইকোসক
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে টেকসই ও নির্বিঘ্ন উত্তরণ নিশ্চিত করতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) কাছ থেকে প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সুপারিশ চেয়েছিল বাংলাদেশ। তবে ইকোসক এ বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘে ইকোসকের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়। আজ বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইকোসক নেপালের এলডিসি থেকে উত্তরণের বিষয়েও একই সুপারিশ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন...