পচা গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ
পচা গন্ধের উৎস খুঁজতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত উচ্ছ্বাস কর্মকার (২৬) বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি মেসের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভোলা-বরিশাল সড়কের পাশে ক্যাম্পাসসংলগ্ন একটি ভবনের নিচতলায় একা থাকতেন উচ্ছ্বাস। কয়েক দিন ধরে তার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। এ সময় পাশের কক্ষের শিক্ষার্থীরা দুর্গন্ধ পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান...