মহড়াকক্ষ থেকে ‘আন্ধার জয়’-এর নিজস্ব মঞ্চভাষা তৈরি হয়েছে: হৃদি
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের জর্জটাউন থিয়েটার হলে আগামীকাল ৪ অক্টোবর মঞ্চায়ন হবে নাটক ‘দ্য রাইজিং অব দ্য মুন-আন্ধার জয়’। আইরিশ নাট্যকার লেডি গ্রেগরির ধ্রুপদি একাঙ্কিকার মূল ভাবনা অবলম্বনে নাটকটির পুনর্লিখন ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার, অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক। নাটক ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন এমদাদুল হক মিলটন। কোন ভাবনা থেকে ‘আন্ধার জয়’ নির্মাণ করেছেন? ‘দ্য রাইজিং অব দ্য মুন’-এর কাহিনির চেয়ে এর অন্তর্নিহিত ভাবনা আমাকে বেশি টেনেছে। একদিকে ক্ষমতার আকাঙ্ক্ষা, অন্যদিকে বিবেকের তাড়না–এই দ্বন্দ্ব...