আলোচনা করতে চাইলে সরকারকেই আমাদের কাছে আসতে হবে: ককরোচপ্রধান
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা এনইইটি-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চলমান আন্দোলনের মধ্যে সরকারের সঙ্গে আলোচনার শর্ত জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, সরকার যদি আলোচনা করতে চায়, তাহলে তাদেরই আন্দোলনকারীদের কাছে আসতে হবে। বুধবার যন্তর-মন্তরে আন্দোলনস্থলে সাংবাদিকদের তিনি বলেন, 'সরকার যদি কথা বলতে চায়, তাহলে তাদের এখানেই আসতে হবে। আমাদের শর্ত মেনেই আলোচনা করতে হবে।' দীপকে আরও বলেন, 'সরকারের অহংকারের অবসান হওয়া উচিত। আমরা চাই, তারা আমাদের দাবিগুলো মেনে নিক।' অন্যদিকে সরকারি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, আন্দোলনকারীরা আলোচনায় এলে স...