পাইলট, দন্তচিকিৎসক, মিস্ত্রি যেভাবে উড়োজাহাজ ‘বিধ্বস্ত’ হওয়া ঠেকান
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের ককপিটে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন পাইলট স্মিত মাচ্ছার। সে অবস্থায় তিনি দরজা খোলার বোতামে চাপ দেন। এরপর কয়েকজন যাত্রী ও ক্রু ভেতরে ঢুকে হামলাকারীকে প্রতিহত করেন। স্মিত মাচ্ছারের ওপর হামলাকারী ছিলেন তাঁর সহকারী পাইলট। জানা যাচ্ছে তিনি ওমানের নাগরিক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, সহকারী পাইলট যাত্রীসহ উড়োজাহাজটি বিধ্বস্তের চেষ্টা করেছিলেন। সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করা ফ্লাইটটিতে যাত্রী ছিলেন ১৭৪ জন। ককপিটে পাইলটদের মারামারি যারা ঠেকাতে গিয়েছিলেন, সেসব যাত্রীদের মধ্যে ছিলেন প্লাম্বার (পানির লাইনের মিস্ত্রি), দন্তচিকিৎসক,...