আমদানি বাণিজ্যের কাঠামো ঠিক করল বাংলাদেশ ব্যাংক
ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চলে (এফটিজেড) আমদানি বাণিজ্য পরিচালনার জন্য একটি কাঠামো ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে লেনদেন সহজ করা এবং ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য। রপ্তানিমুখী শিল্পসহ স্থানীয় উৎপাদনশীল খাত শক্তিশালী করা এবং সরবরাহ শৃঙ্খলের দক্ষতা বাড়াতে যা সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়। সার্কুলারে বলা হয়েছে, এই কাঠামোর আওতায় অনুমোদিত ডিলার (এডি) ও অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালার আলোকে এফটিজেড সংশ্লিষ্ট লেনদেন পরিচালনা করবে। যোগ্য আমদানিকারকদের...