পানি কমলেও ফসলহানিতে কৃষকের আহাজারি
নাটোরের লালপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে চরাঞ্চলের প্লাবিত এলাকাগুলোতে ভেসে উঠছে ক্ষতির চিহ্ন। উজান থেকে নেমে আসা আকস্মিক ঢলে সবচেয়ে বেশি আঘাত এসেছে কৃষি খাতে। নদী তীরবর্তী বিলমাড়িয়া ইউনিয়নের আটটি চরের প্রায় সাড় তিন হাজার বিঘার বেশি জমির ফসল তলিয়ে নষ্ট হয়েছে। এতে আনুমানিক ৬০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি বিভাগ আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে ক্ষতি নিরূপণের এ তথ্য জানিয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত উজান থেকে ধেয়ে আসা ঢলে হঠাৎ পদ্মার পানি বিপজ্জনকভাবে বেড়ে যায়। ফলে বিলমাড়িয়া ইউনিয়নের নও...