কিশোরগঞ্জ ও নোয়াখালীতে দুই বিএনপি নেতা খুন
কিশোরগঞ্জ ও নোয়াখালীতে গত বুধবার রাতে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়াও নরসিংদীতে একজনকে পিটিয়ে হত্যা এবং বাগেরহাটে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। কিশোরগঞ্জের মিঠামইনে পদ স্থগিত উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাকৃতরা ভাড়াটে খুনি বলে জানিয়েছে পুলিশ। গ্ৰেপ্তাররা হলেন, বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্ৰামের মো. হেলাল (২৫), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্ৰামের মো. মহিন উদ্দিন (৩২) এবং একই উপজ...