বিশ্বকাপে ইতিহাস গড়ার পথে ছিলেন, সোমালিয়ার রেফারিকে ঢুকতেই দিল না যুক্তরাষ্ট্র
ম্যাচ পরিচালনা করে সময়টা বেশ ভালোই যাচ্ছিল ওমর আতরানের। গত বছর কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (ক্যাফ) বর্ষসেরা পুরুষ রেফারির পুরস্কার জিতেছিলেন সোমালিয়ার রেফারি। দেশটির ইতিহাসে প্রথম রেফারি হিসেবে ২০২৬ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু সেই ইতিহাসে নাম লেখার আগেই স্বপ্নভঙ্গ হলো তাঁর। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ফিফার ম্যাচ পরিচালনাকারী রেফারির তালিকা থেকে বাদ পড়েছে ওমর আরতানের নাম। বিশ্বকাপে রেফারিংয়ের জন্য যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরে গেলে, সেখানে তাঁকে বাধা দেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) বিভাগ। সিবিপির পক্ষ থেকে জানানো হয়...