গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ২
গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মানিক মিয়া মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে এবং সজিব খান মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারতলা ইসলামাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি হাফিজুর রহমান বাধনের বাসা থেকে তার সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই...