তানজিদের পর শান্তর হাফ সেঞ্চুরি
তানজিদ ফেরার পর ৫৭ বলে হাফ সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ১২তম হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরির পর ফিরলেন তানজিদ ফিফটি পেরোনোর পর আউট হয়ে গেছেন তানজিদ তামিম। সাইফের মতো তার উইকেটও নিয়েছেন নাথান এলিস। তার স্লোয়ারে তানজিদ ক্যাচ দিয়েছেন। ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেছেন। ১৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১০২। ৫০ রানে ব‍্যাট করছেন তানজিদ। ৪৬ রানে খেলছেন শান্ত। তানজিদের ঝড়ো ফিফটি, একশো পার করল বাংলাদেশ মাত্র ৪১ বলে দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন তানজিদ তামিম। চলতি বছর ওয়ানডেতে তার ফর্ম রয়েছে দুর্দান্ত। এ বছর খেলা ৭টি ওয়ানডের মধ্যে এটি তাঁ চতুর্থ পঞ্চাশ পেরোনো ইনিং...