এইচ-১বি ভিসায় ট্রাম্পের আরোপ করা ১ লাখ ডলারের ফি বাতিল করল আদালত
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা কর্মসূচির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ১ লাখ ডলারের আবেদন ফি অবৈধ ঘোষণা করেছেন দেশটির এক ফেডারেল বিচারক। আদালতের মতে, এই ফি কার্যত একটি কর, যা কংগ্রেসের অনুমোদন ছাড়া নির্বাহী প্রশাসন আরোপ করতে পারে না। ম্যাসাচুসেটসের ফেডারেল জেলা আদালতের বিচারক লিও টি. সোরোকিন সোমবার দেওয়া রায়ে ট্রাম্প প্রশাসনের নীতিটি বাতিল করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কর আরোপের একচ্ছত্র ক্ষমতা কংগ্রেসের হাতে। প্রশাসন ফিটিকে ‘নিয়ন্ত্রক ফি’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও এর পক্ষে গ্রহণযোগ্য আইনি ভিত্তি দেখাতে পারেনি। রায়ে বিচারক আরও উল্লেখ ক...