এমভি বাংলার জয়যাত্রার ১৬ নাবিক দেশে ফিরছেন আজ
দীর্ঘ চার মাসের রুদ্ধশ্বাস স্মৃতি ভুলতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমভি বাংলার জয়যাত্রা’ জাহাজ ছাড়ছেন ক্যাপ্টেন ও চিফ ইঞ্জিনিয়ারসহ ১৭ জন নাবিক। দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়েছেন তারা। এর মধ্য ১৬ জন আজ মঙ্গলবার একটি ফ্লাইটে দেশে ফিরছেন। ক্যাপ্টেন মো. শফিকুল ইসলামসহ ১৬ জনকে নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তবে চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান দেশে না ফিরে ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে পারস্য উপসাগর ও হরমুজ প্র...