ইরান নীতি ও হরমুজ সংকট নিয়ে গোলকধাঁধায় ট্রাম্প
ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংঘাত এক জটিল ও ধোঁয়াশাপূর্ণ ধাপে প্রবেশ করেছে। গত ১৭ জুনের সমঝোতা স্মারক থেকে দুপক্ষই এখন অনেক দূরে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন। তবে ট্রাম্পের সিদ্ধান্তহীনতা, ঘন ঘন অবস্থান পরিবর্তন এবং অসংলগ্ন দাবি পুরো বিষয়টিকে বিভ্রান্তিকর করে তুলেছে। দ্য গার্ডিয়ানের একটি বিশ্লেষণে বলা হয়েছে, কৌশলগত বিশৃঙ্খলার অংশ হিসেবে ট্রাম্প প্রথমে হরমুজ প্রণালি ব্যবহারের জন্য জাহাজগুলোর ওপর ২০ শতাংশ টোল আরোপের ঘোষণা দেন। শিপিং সংস্থা, নিজ প্রশাসন ও আন্তর্জাতিক মহলের তীব্র প্রতিবাদের মুখে দ্রুতই তিনি সেই সিদ্ধ...