উদ্যোক্তাদের হয়রানি না করার আহ্বান ঢাকা চেম্বারের
ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানের উৎসে কর কর্তন কার্যক্রম মনিটরিং ও যাচাই জোরদারের উদ্যোগে কোনো প্রতিষ্ঠান যেন অযথা হয়রানির শিকার না হয়, তা অবশ্যই নিশ্চিত করতে হবে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গতকাল সোমবার এনবিআরের প্রতি এই আহ্বান জানিয়েছে। গত রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আয়কর আইন অনুযায়ী উৎসে কর কর্তন ও জমা কার্যক্রমের তদারকি জোরদারে কর কর্মকর্তারা যে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসা কেন্দ্র বা দপ্তরে বিনা বাধায় প্রবেশ করে সরেজমিন পরিদর্শন করতে পারবেন। কর কর্মকর্তাদের এ ধরনের কার্যক্রমে কোনো ধরনের প্রতিবন্ধকতা...