জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের বিকল্প নেই: আইনমন্ত্রী
বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, এ দেশের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর সঙ্গে জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে জাতির সংকটময় সময়ে তিনি সাহসী ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনায় এসে বহুদলীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, স্থানীয় স...