আমরা চেষ্টা করব যে কোন উন্নয়নমূলক কাজে যেন কৃষি জমি নষ্ট না হয়: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়নমূলক কাজের কারণে যেন কৃষিজমি নষ্ট না হয়, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে। বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, 'বাংলাদেশে কৃষিজমি অনেক কমে আসছে, যা দেশের জন্য ভালো নয়। এ কারণে আমরা চেষ্টা করব, সব দিক বিবেচনায় রেখে উন্নয়ন কাজ করা যায়।' তিনি আরও বলেন, 'আমি সব সময় বলেছি, আমরা যতটা পারি কৃষিজমি নষ্ট করব না। প্রয়োজনে আমরা ওপরের দিকে অবকাঠামো নির্মাণের চিন্তা করব। তবে অবশ্যই খে...