মানবপাচার রোধে আইনি ব্যবস্থা জোরদার প্রয়োজন
মানবপাচার, জোরপূর্বক শ্রম ও অভিবাসী পাচার মোকাবিলায় আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি আজ সোমবার আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের অধীনে আয়োজিত উচ্চপর্যায়ের থিমেটিক সভা ‘সোর্স থেকে শেলফ: বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে মানবপাচার মোকাবিলা’ শীর্ষক আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন। আইনমন্ত্রী মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধ ও দমন আইন-২০২৬ প্রণয়ন, জাতীয় রেফারেল মেকানিজম শক্তিশালীকরণ, মানবপাচার সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন এবং অভিবাসী কর্মী ও...