চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ ২৭ আগস্ট
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র নির্ধারণের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে আগামী ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব রশিদ মিয়ার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠি থেকে জানা যায়, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার ওপর দাবি ও আপত্তি জমা দেওয়ার শেষ সময় ১৮ আগস্ট। এরপর প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির কাজ শেষ করতে হবে ২৩ আগস্টের মধ্যে। সব প্রক্রিয়া শেষ করে ২৭ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। চিঠিতে বলা হয়েছে, সিটি করপ...