অতিবৃষ্টিতে ডুবেছে ফসলের মাঠ, নষ্ট শতাধিক হেক্টর জমির ফসল
টানা বৃষ্টিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় ফসলের মাঠ পানিতে তলিয়ে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ইতোমধ্যে শতাধিক হেক্টর জমির সবজি ও ধানের বীজতলা নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত মাঠের পানি নিষ্কাশন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। অন্যদিকে কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের প্রণোদনার ব্যবস্থা করা হবে। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে জেলার মধুখালী, কানাইপুর, গোবিন্দপুর, তাম্বুলখানাসহ বিভিন্ন এলাকার মরিচ, লালশাক, পুঁইশাকসহ বিভিন্ন সবজি এবং ধানের বীজতলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, অনেক খাল ও কালভার্ট ভরাট হয়ে থাকায় জমে থা...