‘পর্দা ও পর্দার বাইরে—উভয় ক্ষেত্রেই টম হল্যান্ড-জেন্ডায়ার রসায়ন দারুণ’
প্রথমবার পিটার পার্কার এবং এমজে চরিত্রে অভিনয় করার প্রায় এক দশক পর টম হল্যান্ড ও জেনডায়া হলিউডের অন্যতম জনপ্রিয় অন-স্ক্রিন জুটি হিসেবে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছেন। ২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর মাধ্যমে শুরু হওয়া এই সফর এখন এসে পৌঁছেছে নতুন পর্ব ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে। সময়ের সাথে সাথে তাদের পর্দার এই রসায়ন বাস্তবেও রূপ নিয়েছে। বর্তমানে এই তারকা জুটি বিবাহিত। ‘হোমকামিং’ মুক্তির সময় টম ও জেনডায়া দুজনেরই বয়স ছিল ২০ বছর। বর্তমানে ‘ব্র্যান্ড নিউ ডে’-এর মুক্তির সময় টমের বয়স ৩০ এবং জেনডায়ার...