পদ্মা ব্যারাজে উপকৃত হবে ২৪ জেলার ৭ কোটি মানুষ
আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আগামী মাসে প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে। ২০৩৩ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। এ প্রকল্পের ফলে সরাসরি উপকার পাবে দেশের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ। প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। এই ব্যয় প্রাথমিক প্রাক্কলনের চেয়ে প্রায় ১৫ হাজার কোটি টাকা কম। প্রাথমিক প্রাক্কলনে ব্যয় ধরা হয়ছিল ৫০ হাজার কোটি টাকা। ব্যারাজ নির্মাণে ব্যয় জোগান দেওয়া হবে সরকারের নিজস্ব অর্থায়নে। আপাতত কোনো বিদেশি ঋণ নেই প্রকল্পে। তবে উন্নয়ন সহযোগীদের আগ্রহ দেখা গেলে পরিস্থিতি বুঝে পরব...