ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা
ফিলিপাইনের পার্লামেন্টের উচ্চকক্ষে (সিনেট) কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। মানবতাবিরোধী অপরাধে পরোয়ানাভুক্ত এক সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টার সময় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত ওই সিনেটরের নাম রোনাল্ড ডেলা রোসা। তিনি সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ঘনিষ্ঠ সহকারী হিসেবে পরিচিত। ঘটনাস্থল থেকে আলজাজিরার সাংবাদিক জামেলা আলিনদোগান জানান, বুধবার সন্ধ্যায় পুলিশ ও মেরিন সেনারা রোনাল্ডকে গ্রেপ্তার করতে যান। তখন এই পরিস্থিতির তৈরি হয়। প্রায় ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এরপর নিরাপত্তা বাহিনী পুরো ভবনটি খালি করার নির্দেশ দেয়। কারা গুলি চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়...