পুরুষের প্রবেশ নিষেধ, ফুলবাড়ীর বউমেলায় নারীদের মিলনমেলা
ঘরে ঘরে পূজার আনন্দ-দোলা। তারই মাঝে রঙের ভেলা ভাসিয়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামে জমে উঠেছিল ঐতিহ্যবাহী ‘বউমেলা’। সোমবার বিকেলে সুজাপুর সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে নেমেছিল নারীর আনন্দের ঢল। দীর্ঘ ৬৭ বছর ধরে চলে আসছে এই মেলার ঐতিহ্য। লক্ষ্মীপূজার ঠিক পরদিন আয়োজিত এই মেলায় পুরুষের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ। চার পাশে ভিড় জমান পুরুষ, কিন্তু শামিয়ানায় ঘেরা মেলার মূল আঙিনায় বিচরণ কেবল নারী, কিশোরী আর শিশুদের। সরেজমিন দেখা যায়, বিকেল গড়াতেই মেলা রূপ নেয় এক রঙিন মিলনমেলায়। প্রধান আকর্ষণ ছিল নারীদের হরেক পসরা ও প্রসাধনসামগ্রী। পাশাপাশি রয়েছে শিশুদের খেলনা, কারুকাজম...