চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন হবে অর্থনীতির নতুন ভিত্তি
চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আনোয়ারায় দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)। সরকার, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং চীনের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই শিল্পাঞ্চলকে দেশের বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন ও রপ্তানিমুখী অর্থনীতির নতুন ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। গতকাল সোমবার দুপুরে প্রকল্পটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়। এ সময় সাবলিজ চুক্তি সই, সিইআইজেডের স্লোগান উন্মোচন, ওয়ান-স্টপ সার্ভিস চালু, বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন ছিল। অনুষ্ঠানে মন্ত্রী, এমপি, চীনা রাষ্ট্...