বন রক্ষার প্রতিশ্রুতি প্রশ্নের মুখে, ভাগাড়ের পর এবার বিদ্যুৎ
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের শালবন ছিল একসময় জীববৈচিত্র্যের নিরাপদ আবাস। তবে দুই দশকের ধারাবাহিক দখল, অবকাঠামো নির্মাণ ও নগরায়ণের চাপে এখন শালবনের ত্রিশঙ্কু দশা। বনের ভেতরেই তৈরি হচ্ছে একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন-এসটিএস)। হাইকোর্ট নিষেধাজ্ঞা দিলেও নির্মাণকাজ বন্ধ হয়নি। বরং সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বনের ভেতর বিদ্যুৎ সংযোগ দেওয়ার অনুমতি দিয়েছে। এতে পরিবেশবিদ, আইনবিদ ও বন কর্মকর্তাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ পটভূমিতে আজ মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রকৃতিকে সুরক্ষা ও সংরক্ষণে গুরুত্ব দিতেই বিশ্বজুড়ে দিবসট...