১৬৩ কচ্ছপ বাচ্চা মিলল কুয়াকাটা সৈকতে, নিরাপদে অবমুক্ত
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের লেম্বুরবন বনাঞ্চল সংলগ্ন বালিয়াড়ি এলাকায় একটি পরিত্যক্ত দোকানের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১৬৩টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। পরে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে বাচ্চাগুলোকে নিরাপদে আন্ধারমানিক নদী সংলগ্ন তিন নদীর মোহনায় অবমুক্ত করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে নিজের ফিশফ্রাই দোকান খুলতে যান লেম্বুরবন এলাকার ব্যবসায়ী মো. বায়েজিদ। দোকানের চারপাশ পরিষ্কার করার সময় তিনি বালুর মধ্যে ছোট ছোট কিছু প্রাণীর নড়াচড়া দেখতে...