সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, খবর শুনে অসুস্থ হয়ে ছাত্রীর মৃত্যু
নওগাঁর বদলগাছী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন শিক্ষিকা। এদিকে শিক্ষিকার মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা যায় এক শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষিকার নাম উম্মে কুলসুম (৪৮)। তিনি বদলগাছী লাবণ্যপ্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মারা যাওয়া শিক্ষার্থীর নাম তাসনিম আরা (১৪)। সে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আহত মমতাজ খাতুন (৫৫) একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। জানা যায়, শিক্ষিকা উম্মে কুলসুম ও মমতাজ খাতুন অটোরিকশায় করে বোর্ড পরীক্ষার খাতা নেওয়ার জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে যাচ্ছিলেন। পথে...