ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা’র সভাপতি স্ট্যালিন, সম্পাদক হাসান
ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২৩ সদস্যের এই কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাসানউজ্জামান। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি ফরিদপুরের সাহিত্য ও সংস্কৃতি সংগঠনগুলোর মধ্যে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে। দেশের গুণী ও প্রতিভাবান লেখকদের আলাওল সাহিত্য পুরস্কার প্রদানের জন্য সংস্থাটি দেশব্যাপী সুপরিচিত। ফরিদপুর শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মোহাম্মদ আলাউদ্দিন জানান, গত ১ মে সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহ্বায়ক কমিটির সভায় তাকে এবং লেখক মফিজ ইমাম মিলন ও সংস্থাটির সাবেক সাধারণ সম্পাদক...