আড়াইহাজারে গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গাছের মগডাল থেকে নাঈম আহম্মেদ (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের আব্দুল আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক। পরিবারের লোকজন জানান, ঘটনার দিন তার স্ত্রী দেড় মামের সন্তানকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়িতে অবস্থান করছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নাঈমের প্রতিবেশীরা বাড়ির পাশের একটি চালতা গাছের মগডালে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে তারা বিষয়টি থানা পুলিশে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্...