বদলে যাওয়া সজল
ছোটপর্দার পরিচিত মুখ থেকে বড়পর্দার ব্যস্ত অভিনেতা–আবদুন নূর সজলের ক্যারিয়ারে যেন চলছে নতুন এক অধ্যায়। দীর্ঘ অভিনয়যাত্রায় নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। বদেল গেছেন অনেকটাই। এখন বেছে বেছে গল্প ও চরিত্র নির্বাচন করে সিনেমা ও ওটিটিতে নিজের অবস্থান আরও শক্ত করছেন এ অভিনেতা। সেই ধারাবাহিকতায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ঋতুকামিনী’ নিয়ে দর্শকের আগ্রহও কম নয়। আগামী নভেম্বরের মাঝামাঝি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে সজলের বিপরীতে অভিনয় করেছেন অধরা খান। সিনেমায় একজন বখাটে যুবকের চরিত্রে দেখা যাবে সজলকে। চরিত্রটি ফুটিয়ে তুলতে দীর...