১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আনছে ইইউ
শিশু-কিশোরদের মানসিক কল্যাণ নিশ্চিত ও ডিজিটাল নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে ইইউ। প্রস্তাবনা অনুযায়ী, শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে পর্যায়ক্রমিক বাধ্যবাধকতা আনা হবে। ১৩ বছরের কম বয়সীদের জন্য যেকোনো প্ল্যাটফর্ম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। অন্যদিকে, ১৩ থেকে ১৫ বছর বয়সীরা দৈনিক সর্বোচ্চ এক ঘণ্টা সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুযোগ পাবে। তাও আবার বাবা-মা কিংবা অভিভাবকের মূল অ্যাকাউন্টের অধীনে তৈরি ‘মিনি অ্যাকাউন্টের’ মাধ্যমে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসু...