মক্কার দিকে হুতিদের ড্রোন, মুসলিম বিশ্বে সমালোচনা ও নিন্দা
ইয়েমেনের হুতিরা ইসলামের পবিত্র শহর মক্কা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার এই অভিযোগ তোলা হয়। বিষয়টি এরই মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে মুসলিম বিশ্বে। বাংলাদেশসহ একাধিক দেশ নিন্দাও জানিয়েছে। তবে হুতিরা অভিযোগটি অস্বীকার করেছে। রিয়াদ প্রথমে এক বিবৃতিতে জানায়, মক্কা অভিমুখে যেতে থাকা একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। পরে বিষয়টিকে মিথ্যা বলে আখ্যা দেয় হুতিরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, ইরান সমর্থিত হুতি ও ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। মূলত লোহিত সাগরে নৌ অবরোধ দেওয়াকে কেন্দ্র করেই এই লড়াইয়ের সূত্রপ...