চামড়ার ন্যায্য দাম নিয়ে অনিশ্চয়তায় যশোরের ব্যবসায়ীরা
কোরবানির ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে পশুর চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের দাম। অন্যদিকে ট্যানারি মালিকদের কাছে বিপুল অঙ্কের বকেয়া, ব্যাংক ঋণের অপ্রতুলতা এবং বাজারে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন যশোরের রাজারহাট মোকামের চামড়া ব্যবসায়ীরা। একাধিক ব্যবসায়ীরা জানান, ‘সরকার প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করেন। কিন্তু সেই দামে সব চামড়া বেচাকেনা হয় না। চামড়া পাচার রোধে আইনশৃংখলা বাহিনীকে কঠোর থাকতে হবে। একই সাথে আমাদের দেশের চামড়া চায়নায় রপ্তানি করা হয়। চায়না নির্ভর রপ্তানি থেকে বেরিয়ে ইউরোপের বাজার ধরতে হবে। তাহলে চামড়া শিল্প চাঙা হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বাঁচবে...