ঘরে বসে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’
ঈদুল ফিতরে মুক্তির পর দর্শক মহলে ব্যাপক আলোচনায় থাকা সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ২৪ মে থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ সিনেমাটি মুক্তি পাবে। প্রযোজনাসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রেক্ষাগৃহে দীর্ঘদিন সফলভাবে চলার পর সিনেমাটিকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এবার ঘরে বসে দর্শকরা উপভোগ করতে পারবেন আলোচিত এ সিনেমা। তবে ওটিটিতে মুক্তি পেলেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী অব্যাহত থাকবে বলে জানা গেছে। পরিচালক তানিম নূর নির্মিত এ সিনেমাটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্...