নাঈমের ২৮২, অল্পের জন্য অধরা ট্রিপল সেঞ্চুরি
জাতীয় ক্রিকেট লিগে ট্রিপল সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হলো মোহাম্মদ নাঈম শেখকে। ৩৬৯ বলের ইনিংসে ২৮২ রান করে থেমেছেন ঢাকা বিভাগের এই বাঁহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল ২১টি চার ও ৭টি ছক্কা। নাঈমের পাশাপাশি বড় ইনিংস খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ২৮৯ বলে ১৬৫ রান করেন তিনি, যেখানে ছিল ১৪টি চার ও ৮টি ছক্কা। দুজনের ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে ৫০৯ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। ৬২৭ মিনিট ক্রিজে কাটিয়ে ৭৬.৪২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন নাঈম। এই ইনিংসে নিজের আগের সর্বোচ্চ ১৮০ রানের রেকর্ডও ছাড়িয়ে গেছেন তিনি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় ব্যক্তিগত ইনিংসের তালিকায় জায়গা করে নেওয়ার সু...